সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে। মাঝে দুই ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগালেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে কেবল। এরই মধ্যে টানা চার ম্যাচে হেরে ‘কার্যত’ টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে নিগার সুলতানা জ্যোতির দল। 

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। জ্যোতিদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা। 

ভারতের ভিশাখাপত্নমে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। 

জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ দশমিক ৫ ওভারেই জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। ২০ চারের মারে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন অ্যালিসা হিলি। এ নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন অজি কাপ্তান। এ ছাড়া ৭২ বলে ৮৪ রানে টিকেছিলেন আরেক ওপেনার লিচফিল্ড। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস দুই ওপেনার শুরুটা ভালো করলেও ছন্দপতন হয় দ্রুতই। দলীয় ৩২ রানের মাথায় ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ২৪ বলে ৮ রান করেন ফারজানা। দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার মিলে আবারও জুটি গড়ার চেষ্টা চালিয়েছিলেন। তারা যোগ করেন আরও ৪১ রান। দারুণ ফর্মে থাকা ঝিলিক ৫৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হন। এরপরই মূলত ধস নামে টাইগ্রেস ব্যাটিং অর্ডারে। আসরজুড়ে ব্যর্থ কাপ্তান জ্যোতি আজও ইনিংস বড় করতে পারেননি।

দেড়শোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সোবহানা মোস্তারি। এদিন ৮০ বলে ৬৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ফিফটি। এদিন অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। 

ফিল্ডিংয়ে আজ কিছুটা ছন্নছাড়া ছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্তত ৫টি ক্যাচ হাতছাড়া করেন ফিল্ডাররা। ক্যাচ মিসের মহড়ার ম্যাচেও বোলারদের কল্যানে প্রতিপক্ষকে দুইশোর নিচেই আটকে রাখা গেছে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন ম্যাগান স্কট।

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit