বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াতের আমীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ঢাকা থেকে রওনা হয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তিনি যুক্তরাষ্ট্র পৌঁছাবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন করে ২২ অক্টোবর জামায়াত আমীর যুক্তরাষ্ট্র যাবেন।

ব্যক্তিগত সহকারী ছাড়া দলের আর কেউ তার সফরসঙ্গী হচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, দলের আমীর সৌদি আরব হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ১৮ থেকে ৩১ অক্টোবর তার সফরটি হবে। ১ নভেম্বর তার দেশে ফেরার সূচি রয়েছে।

জামায়াত আমীর নিউইয়র্ক এবং মিশিগানে কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচি বিভিন্ন সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে। জামায়াতের ব্যানারে কোনো কর্মসূচি নেই।

এর আগে আলোচনা ছিল জামায়াত আমীর একটি প্রতিনিধিদল নিয়ে কানাডা সফরে যাচ্ছেন। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর বা কাছাকাছি সময়ে তিনি এ সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য প্রকাশ করা হয়। দলীয় সূত্র জানিয়েছে, জামায়াত আমীরের কানাডা সফরটি আপাতত হচ্ছে না। তার আগেই তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

এর আগে চীন, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ সফর করেন জামায়াত আমীর।

কিউএনবি/অনিমা/১৪অক্টোবর ২০২৫,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit