শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো আহমেদাবাদের কঙ্করিয়া লেকের একা এরিনায়। রঙিন আলো আর তারকাদের ঝলকে জমজমাট এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষ তারকারা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরুখ খান, করণ জোহর ও মণীশ পল। মঞ্চ মাতান শাহরুখ, কৃতি স্যানন ও কাজলসহ আরও অনেক তারকা।

এবারের আসরে সবচেয়ে আলোচনায় ছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, যা সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার জিতে নেয়। এর আগে ‘গালি বয়’ ছবিটি একই সংখ্যক পুরস্কার জিতে যে রেকর্ড করেছিল, তা স্পর্শ করেছে ‘লাপাতা লেডিস’।

এবারের বিজয়ীদের তালিকা

  • সেরা অভিনেতা (প্রধান চরিত্রে) — অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)
  • সেরা অভিনেত্রী (প্রধান চরিত্রে) — আলিয়া ভাট (জিগরা)
  • সমালোচকদের সেরা অভিনেতা (পুরুষ) — রাজকুমার রাও (শ্রীকান্ত)
  • সমালোচকদের সেরা অভিনেত্রী (নারী) — প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)
  • সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) — রবি কিষাণ (লাপাতা লেডিস)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী (নারী) — ছায়া কদম (লাপাতা লেডিস)
  • সমালোচকদের নির্বাচিত সেরা সিনেমা — আই ওয়ান্ট টু টক (পরিচালনা: সুজিত সরকার)
  • সেরা নবাগত অভিনেতা (পুরুষ) — লক্ষ্য (কিল)
  • সেরা নবাগত অভিনেত্রী — নিতাংশী গোয়েল (লাপাতা লেডিস)
  • সেরা নবাগত পরিচালক — কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকেল ৩৭০)
  • সেরা গল্প — আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকেল ৩৭০)
  • সেরা সংলাপ — স্নেহা দেশাই (লাপাতা লেডিস)
  • সেরা সংগীত পরিচালক — রাম সম্পাত (লাপাতা লেডিস)
  • সেরা গীতিকার — প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিস)
  • সেরা গায়ক — অরিজিৎ সিং (লাপাতা লেডিস)
  • সেরা গায়িকা — মধুবন্তী বাগচি (স্ত্রী ২)
  • সেরা সিনেমাটোগ্রাফি — রাফে মেহমুদ (কিল)
  • সেরা প্রোডাকশন ডিজাইন — ময়ূর শর্মা (কিল)
  • সেরা পোশাক ডিজাইন — দর্শন জালান (লাপাতা লেডিস)
  • সেরা সম্পাদনা — শিবকুমার ভি. পানিকার (কিল)
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর — রাম সম্পাত (লাপাতা লেডিস)
  • সেরা ভিএফএক্স — রিডিফাইন (মুঞ্জা)
  • সেরা কোরিওগ্রাফি — বস্কো-সিজার (তৌবা তৌবা – ব্যাড নিউজ)
  • বিশেষ পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট) — জিনাত আমান, শ্যাম বেনেগাল
  • আরডি বর্মন অ্যাওয়ার্ড ফর আপকামিং ট্যালেন্ট ইন মিউজিক — অচিন্ত ঠাক্কর (জিগরা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি)

রেকর্ডের পথে কিরণ রাও

কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ শুধু দর্শকপ্রিয়তাই পায়নি, সমালোচকদেরও মন জয় করেছে। নারী কেন্দ্রিক গল্প, ব্যতিক্রমী উপস্থাপনা আর রাম সম্পাতের মিউজিক—সব মিলিয়ে এবারের ফিল্মফেয়ার ছিল যেন ‘লাপাতা লেডিস’-এর উৎসব।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit