মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

আগামী বছর আমাদের বিয়ে: ইশরাকের বাগদত্তা নুসরাত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। তার বাগদত্তা নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

নুসরাত লিখেছেন, আমি সবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল (শনিবার) বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসাইনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সবার সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি।’

ইশরাক ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন। তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক।

তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র। তিনি বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit