বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

মনে হয় বল নয়, রশিদের বিপক্ষে খেলেছে: মুশতাক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে ভালো করেও ব্যাটারদের ভুলে ম্যাচটা হলো হাতছাড়া। সিরিজ হারার সঙ্গে কঠিন হয়ে গেলো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা। ম্যাচে এক রশিদ খানই ধসিয়ে দিলো বাংলাদেশি ব্যাটারদের। তবে, হৃদয়-সোহানরা তাকে এক প্রকার উইকেটটা বিলিয়েই দিলেন। ওভারে সাড়ে তিন রানের কিছু বেশি প্রয়োজনে টাইগাররা সিঙ্গেলের বদলে রীতিমতো চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচটা জিততে চেয়েছিলেন। কিন্তু ঘটেছে উল্টো। মুশতাকের আহমেদের মতে মানসিকতা ঠিক করতে হবে টাইগার ব্যাটারদের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় তারা বল নয়, রশিদের বিপক্ষে খেলেছে। এ ধরনের কন্ডিশনে রশিদের মতো স্পিনারদের সিঙ্গেল বেশি খেলতে হয়। আর সিঙ্গেল রান করতে হলে আপনাকে সোজা খেলতে হবে। যখন আপনি সেটা করবেন বোলার তখন উইকেট না পেয়ে বোলার আপনাকে রান করার সুযোগ দেবে। দেখেন আমাদের ৭ ব্যাটসম্যান খেলছেন ৭ জনই বেশ ভালো। এই ফরম্যাট মিনি টেস্ট, এখানে আপনাকে দৃঢ় মানসিকতায় খেলতে হবে। আর এটা ঠিক করা জরুরি।’

তবে, এখনই শিষ্যদের ওপর থেকে আস্থা না হারাতে বললেন পাকিস্তানি এই কোচ। স্মরণ করিয়ে দিলেন টানা টি-টোয়েন্টি সিরিজ জয়ের কথা। বিশ্বাস সমস্যাগুলো ঠিক করলে ওয়ানডেতেও ভালো করবে টাইগাররা। তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে টানা ৪ সিরিজ জিতেছি যা আমাদের আত্মবিশ্বাস অনেক ওপরে নিয়ে গেছে। ছেলেদের সব দলকে হারানোর মতো মানসিকতা তৈরি হয়েছে। তবে, টি-২০ থেকে যখন ওয়ানডে ফরম্যাটে এসেছে তখন ব্যাটিংয়ে সমস্যা দেখা দিয়েছে।

কিন্তু অন্য সব ডিপার্টমেন্ট কিন্তু বেশ ভালো করছে। ব্যাটিংয়ে মিডল অর্ডারের সমস্যা হচ্ছে। এটা ঠিক করা খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই ফরম্যাটেও বেশ ভালো ক্রিকেট খেলতে পারবো।’ তবে, মুশতাকের স্পিন ডিপার্টমেন্ট দারুণ করছে। রিশাদ, তানভীরদের নিয়ে দেখছেন বড় স্বপ্ন। সংবাদ সম্মেলনে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার পেস ডিপার্টমেন্টকেও। তার বিশ্বাস সিরিজের শেষ ম্যাচে দারুণ কিছু করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit