রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

দুই ঘণ্টায় ডিএসইতে ২৩৮ কোটি টাকা লেনদেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ অক্টোবর) সবগুলো মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। তবে এদিন দুপুর ১২টা পর্যন্ত যেকটি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার চেয়ে প্রায় সাড়ে ৩ গুণ বেশি সংখ্যকের দাম কমেছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে ২৩৮ টাকার বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে এক হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে ২ হাজার ১৩ পয়েন্ট হয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৫টির। বিপরীতে কমেছে ২৫৯টির। আর ৫৭টির দর অপরিবর্তিত ছিল। দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ২৩৮ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আজ প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক কমেছে। এরমধ্যে সিএএসপিআই সূচক ৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৫৬ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৫৪ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৪ পয়েন্টে নেমেছে। এসময় পর্যন্ত সিএসইতে মোট ৯০টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬১টির, আর ১১টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit