মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।  

পরিবহন শ্রমিকরা জানান, শ্রমিক নেতাদের নির্দেশে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রোডে চলাচলকারী ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জগামী সব দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। যাত্রীরা বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা জরুরি। সকাল ৮টার পর কিছু বাস টার্মিনাল শ্রমিকরা কর্মসংস্থানের নিশ্চয়তা দাবিতে অনশন ধর্মঘটের ডাক দেন এবং সব সমস্যার সমাধান করে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থার দাবি জানান।  

ঢাকাগামী যাত্রী আবু বলেন, ‘গতকাল থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আন্দোলনের কারণে যেতে পারছি না। হুটহাট করে এমন বাস বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, অন্তত বাসস্ট্যান্ড রাজনীতি মুক্ত থাকুক।’ 

ইউনাইটেড পরিবহনের চালকের সহকারী সোহেল রানা বলেন, ‘বাস বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়। তবে এবার বাস বন্ধের যৌক্তিক কারণ রয়েছে। একটি ঘটনায় শ্রমিক অরুণ জেলে রয়েছে। এরপরও ১৬টি বাস বন্ধের পাশাপাশি জব্দ করার দাবি মানার মতো নয়। কারণ এসব বাসের সঙ্গে শ্রমিকদের রিজিক জড়িত।’  

হেনস্তার শিকার আবু রায়হান বলেন, ‘প্রশাসন ও শ্রমিক নেতারা আমাদের দাবি মেনে নেওয়ায় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে আমরা গতকাল কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা চাই, মাসকান্দা বাসস্ট্যান্ডে ফ্যাসিস্টের কোনো স্মৃতি চিহ্ন না থাকুক। তবে দাবি মেনে নেওয়ার পরও শুনেছি ইউনাইটেড ও সৌখিন পরিবহনের কোনো বাস ছাড়ছে না। যাত্রী দুর্ভোগ চললে আবারও আন্দোলনে নামব।’  

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ‘এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বিষয়টি বড় করছে। তারা অনৈতিক সুবিধা নিতে প্রায়ই এমন ঝামেলা সৃষ্টি করে। গতকাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে ১৬টি বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত হয়েছিল।

এতে বাস চলাচল শুরুর কথা থাকলেও ঢাকার নেতৃবৃন্দ তা মানতে নারাজ। ফলে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের চলাচল বন্ধ থাকে। আজ সকাল থেকে বিভাগের চার জেলা ও ঢাকাগামী কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিক অরুণের মুক্তি।’

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit