বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার নয়: ইসরায়েল দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’

গাজা ইস্যু: মিসরে ট্রাম্প-সিসির সভাপতিত্বে ঐতিহাসিক শান্তি সম্মেলন সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় মিসরে এক টেবিলে বসছেন বিশ্বনেতারা। এ বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। সোমবার (১৩ অক্টোবর) দেশটির পর্যটন শহর শারম আল-শেখে হতে যাওয়া এই ঐতিহাসিক সম্মেলনে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

গাজায় স্থায়ীভাবে যুদ্ধ শেষের লক্ষ্যে কোনো ঘোষণাপত্র আসতে পারে সেখানে। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর মতো প্রভাবশালী নেতারা থাকবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাবেন কী না নিশ্চিত নয়। হামাসের তরফ থেকে কারা যোগ দেবেন তাও স্পষ্ট নয়।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit