শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে কি না জানাল ইরান ‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’ অবসর নিতে চান মির্জা ফখরুল, যা বললেন মারুফ কামাল খান সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন দাউদ ইব্রাহিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রামগোপাল ভার্মা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা যতদূর গড়ালো

সাঈদ আনোয়ার-আফ্রিদির গড়া কীর্তি ২৫ বছর পর আবারও গড়ল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নেমেছে পাকিস্তান। এর মাধ্যমে প্রায় ১০ মাস পর আবারও সাদা পোশাক গায়ে চড়াল দলটি। এই ম্যাচে ব্যাট করতে নেমে তারা ফিরিয়ে এনেছে ২৫ বছরের পুরোনো স্মৃতি।

এই সিদ্ধান্ত যে ভুল নয়, সেটা প্রমাণ করল পাকিস্তান টপ অর্ডার। শুরুতে অবশ্য আব্দুল্লাহ শফিক ফিরে গেছেন অল্পেতেই। ৩ বলে ২ রান করে তিনি শিকার বনে গেছেন কাগিসো রাবাদার।

তবে এরপরই পালটা আক্রমণ শুরু করেন ইমাম উল হক আর শান মাসুদ। দুজন মিলে ১০ ওভারেই তুলে ফেলেন ৫১ রান। ১০ ওভার শেষে এমন রান পাকিস্তান শেষ ৩ ওয়ানডেতেও তুলতে পারেনি। এই ম্যাচ গুলোয় প্রথম ১০ ওভারে দলটা তুলেছে যথাক্রমে ৪৮/১, ৩৯/২ আর ২৬/৪ রান। এমনকি এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও দলটা কমপক্ষে ২ ম্যাচে শুরুর ১০ ওভারে এর চেয়ে কম রান তুলেছিল, তার একটা ছিল বাংলাদেশের বিপক্ষে।

তবে আজকের এই ব্যাটিংয়ে পাকিস্তান ২৫ বছরের পুরোনো কীর্তি ছুঁয়ে ফেলেছে। টেস্টের প্রথম দশ ওভারে পঞ্চাশ রানের মাইলফলক সবশেষ দলটা ছুঁয়েছিল ২০০০ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে এই কীর্তি গড়েছিলেন সাঈদ আনোয়ার আর শহীদ আফ্রিদি। আজ শান মাসুদ আর ইমাম উল হকের হাত ধরে সে কীর্তি আবার গড়ল পাকিস্তান।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit