বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

প্রয়াত হলেন অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

বিনোদন নিউজ ডেক্স : অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। ৭৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই তারকা। শনিবার পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে তার পরিবারের মুখপাত্র জানান, কিটনের প্রিয়জনেরা বর্তমানে ব্যক্তিগত সময়ের জন্য সবার কাছে গোপনীয়তা কামনা করেছেন।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেত্রী ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ এবং ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’ এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পান তিনি।

 ‘অ্যানি হল’ ছবির জন্যই ১৯৭৮ সালে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ডায়ান কিটন। তার সাবলীল অভিনয়, স্টাইল ও স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের এক প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে। ভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন ছিলেন দক্ষ পরিচালকও।
১৯৮৭ সালে তিনি পরিচালনা করেন নিজের প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে তার পরিচালিত ‘আনস্ট্রাং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি নির্মাণ করেন কমেডি–ড্রামা ঘরানার ছবি ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেন।
ডায়ান কিটনের মৃত্যুতে রীতিমতো হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।  সহ-অভিনেত্রী বেট মিডলারলিখেছেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তার চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।
অনলাইন নিউজ ডেক্সঃ
কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুরঃ ১২. ০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit