বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলো সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৩ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। দেশটিতে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। ভারত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রে গত ২৫ সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। খবর আল জাজিরার।

শনিবার রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এরপর সেনারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তাদের স্বাগত জানায় বিক্ষোভকারীরা।

এর আগে শহরের উপকণ্ঠে একটি সেনা ব্যারাকে এক সভায়, সেনারা বিক্ষোভকারীদের সাথে সংগতি প্রকাশ করে। বৈঠকের পর এক ভিডিও বার্তায় তারা জানায়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো বা অন্য কোনো ধরনের পদক্ষেপ নেবেন না তারা।বার্তায় বিমানবন্দরের দায়িত্বে থাকা সেনাদের সকল বিমান উড্ডয়ন বন্ধ করার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে অন্যান্য ক্যাম্পে থাকা সেনাদের প্রতি গুলি করার আদেশ প্রত্যাখ্যান করারও আহ্বান জানানো হয়।

এতে আরো বলা হয়, ‘গেট বন্ধ করো এবং আমাদের নির্দেশের জন্য অপেক্ষা করো। তোমাদের ঊর্ধ্বতনদের আদেশ মান্য করো না। যারা তোমাদের সহকর্মীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়, তাদের দিকে তোমাদের অস্ত্র তাক করো। কারণ আমরা মারা গেলে তারা আমাদের পরিবারের যত্ন নেবে না।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, কিছু সেনা ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। দেশটিতে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন প্রথমে বিদ্যুৎ ও পানির সংকট থেকে শুরু হলেও বর্তমানে তা বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। শনিবারের এই বিক্ষোভ গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বড় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে সেনাবাহিনীর সদস্যদের আহ্বানে ঠিক কতজন সেনা সাড়া দিয়েছেন, তা স্পষ্ট নয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit