বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

গাজায় সবকিছুই ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  দুই বছর ধরে গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের পর শুক্রবার থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মত হয় ইসরাইল ও হামাস। চুক্তি অনুয়ায়ী গাজা উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতির খবরে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়া হাজার হাজার ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন। তবে শহরটির বেশিরভাগ অংশই ইসরাইলের বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, উত্তর দিকে ক্ষতিগ্রস্ত সরু উপকূলীয় রাস্তা ধরে হেঁটে মূল ভূখণ্ডে প্রবেশ করছেন বিপুলসংখ্যক ফিলিস্তিনি। সন্তান ও পরিজন নিয়ে হাসিমুখে নিজ গৃহে ফিরছেন তারা। ফিরে আসাদের অনেকেই ২০ কিলোমিটাররেও বেশি পথ হেঁটেছেন।

কেউ পিঠে করে মালামাল বহন করছেন, কেউবা গাধার গাড়ি বা ছোট ট্রাক ভাড়া করেছেন। কেউ কেউ ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন আবার কেউ উড়িয়েছেন বিজয়ের প্রতীক। কিন্তু ক্লান্ত চেহারায় ছিল খুশির ঝিলিক। কয়েক মাস ধরে বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং ভয়ের পর অনেকেই দুর্বলতা এবং অপুষ্টিতে ভুগছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit