শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

রাজনীতি নিউজ ডেক্সঃ  সম্প্রতি দুর্ঘটনায় আহত বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের খোঁজ নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (১১ অক্টোবর) তিনি ডা. রফিকের রাজধানীর বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেখানে সাকি ডা. রফিকের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের বাসভবনে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে যান ডা. রফিকুল। সেখান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় আহত হন তিনি।

পরে এমআরআই ও এক্স-রে পরীক্ষায় তার বাঁ পায়ের লিগামেন্ট ও টেনডনে আঘাত ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডা. রফিকুল ইসলামকে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit