বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন নিউজ ডেক্সঃ  ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন আজ লড়ছেন জীবন-মৃত্যুর যুদ্ধে। ব্রেন টিউমারে আক্রান্ত এই নায়ক বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এমন সংকটময় সময়ে পুরোনো সহ-অভিনেতাকে দেখতে গেলেন চিত্রনায়িকা রোজিনা। দীর্ঘদিন পর এক আবেগঘন পুনর্মিলন ঘটল হাসপাতালের কক্ষে।

ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল। নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন। আগে থেকেই জানতেন ইলিয়াসের ব্রেন টিউমারের বিষয়টি। এ বিষয়ে রোজিনা জানান, তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান; আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।

রোজিনা বলেন, ‘কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যা থাকায় মাঝে মধ্যে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি। রোজিনা আরও উল্লেখ করেন, কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ, নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে-ধীরেই বলছেন।

উল্লেখ্য, বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১০.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit