বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না : জালাল উদ্দীন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

রাজনীতি নিউজ ডেক্সঃ  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দীন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক কারবারি করে কেউ বিএনপির মনোনয়ন পেতে পারে না। বিএনপি হচ্ছে গণমানুষের দল। এ দলে যোগ্য, ত্যাগী ও সংগঠিত নেতারাই মনোনয়ন পাবেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জালাল উদ্দীন বলেন, বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, বালুখেকো ও মাদক কারবারিদের কোনো জায়গা নেই। সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা সমাজ ও দেশের শত্রু। মতলবের মাটিতে এমন অপকর্মের স্থান হবে না।

দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজেদের মধ্যে আর বিভক্তি নয়। আসুন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই একত্রিত হয়ে বিএনপিকে শক্তিশালী করি।

বিএনপির এ নেতা বলেন, আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আজ যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সভায় এসেছেন, আপনারাও বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জালাল বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন আর আগের মতো রাতে হবে না। এটি দিনের আলোয় হবে, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।

ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম গোস্বামী, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, হাজী আকরাম আলী একাডেমির পরিচালক ড. আব্দুল মান্নান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. হালিম।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit