মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

খেলার নিউজ ডেক্সঃ  প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ম্যাচে বিশ্রাম নিলেও মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে বিশ্রাম পাননি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই আটলান্টার বিপক্ষে শুরু থেকে খেলেছেন মেসি। গোল করার পাশাপাশি, করিয়েছেনও। মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি।

আটলান্টার বিপক্ষে প্রথম গোলের জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। ম্যাচের ৩৯ মিনিটে ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মেসি। এতে দল এগিয়ে যায় ১-০ গোলে।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে জর্দি আলবাকে গোল করতে সহায়তা করেন মেসি। অধিনায়কের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা। এরপর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ম্যাচের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন লুইস সুয়ারেজ।

মেসি নিজের দ্বিতীয় গোল করেন ৮৭ মিনিটে। আলবার অ্যাসিস্টে বুক দিয়ে বল নামিয়ে এনে মাটি কামড়ানো শট নেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। চলমান এমএলএসে ২৬ গোল করার মধ্য দিয়ে মেসি ২০২৩ সালে এমএলএসের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit