মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

খেলার নিউজ ডেক্সঃ  অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। দেড় যুগ পর সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। রোববার (১২ অক্টোবর) ভোরে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। জয়সূচক গোল দুটি করেছেন মায়ের কারিজো ও মাতেও সিলভেত্তি। চিলির জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে এদিন বল দখলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা। ১২টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রেখেও ৯টি শট নিয়ে ৬টিই লক্ষ্য রাখে আর্জেন্টিনা।

মেক্সিকোর বিপক্ষে প্রথম গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেসির উত্তরসূরিদের। ম্যাচের অষ্টম মিনিটে প্রেস্টিয়ান্নির নিখুঁত পাসে বল পেয়ে দুর্দান্তভাবে এগিয়ে যান আকুনিয়া। তার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও, ফিরতি বলে মায়ের কারিজো বল জালে পাঠাতে ভুল করেননি। আর তাতেই ম্যাচের প্রথম লিড পেয়ে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় বদল করে আর্জেন্টিনা, যা বেশ কার্যকরী ভূমিকা রাখে। হুয়ান ভিয়ালবার দারুণ পাস ধরে বল নিয়ন্ত্রণে রেখে দুর্দান্ত দৌড়ে আসেন মাতেও সিলভেত্তি। নিখুঁত ফিনিশিংয়ে চোখ ধাঁধানো গোল করেন তিনি। আর্জেন্টিনাও এগিয়ে যায় ২-০ গোলে। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। বুধবার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

উল্লেখ্য, যুব বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। কিউবা, অস্ট্রেলিয়া ও ইতালিকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে ডিয়েগো প্লাসেন্তের দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পা রাখে। সেখানে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ০৯ঃ ১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit