শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ইলিশ শিকারে গিয়ে জেলেদের সংঘর্ষ, জেলের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫১৮ Time View

নিউজ ডেক্সঃ   বরিশালের মেহেন্দীগঞ্জে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের সময় জেলেদের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুরে কালাবদর নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। জেলে শাকিল হাওলাদার (২৫) উপজেলার চর ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন হাজিরহাট এলাকায় কালাবদর নদীতে দুই দল জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত এবং একজন নিখোঁজ হন।

জানা গেছে, জাল পাতা নিয়ে দুদল জেলের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় নদীতে পড়ে নিখোঁজ হন শাকিল। এছাড়াও নিখোঁজ জেলের ভাই রবিউল ইসলাম, জেলে জসীম হাওলাদার ও জাহিদ ঘরামী আহত হন। তাদের মধ্যে জসীম হাওলাদারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ঘটনার একদিন পর শনিবার দুপুরের দিকে সংঘর্ষে নিখোঁজ জেলে শাকিল হাওলাদারের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে ইলিশ শিকারে গিয়ে জেলেদের দুই দলের মধ্যে সংঘর্ষে শাকিল হাওলাদার নিহত হয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১১ অক্টোবর ২০২৫/রাতঃ ০৮ঃ ২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit