মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : আজ শুরু থেকেই বাকিদের তুলনায় খানিকটা খরুচে ছিলেন মিরাজ। প্রান্ত পরিবর্তন করেও চেষ্টা করেছেন। তবে কিছুতেই যেন ছন্দ খুঁজে পাচ্ছিলেন না অধিনায়ক। তবে ১৮তম ওভারে এসে উইকেটের দেখা পান তিনি। মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন হাশমতউল্লাহ শাহিদি। ১২ বল খেলে ৪ রান করেছেন আফগান অধিনায়ক।

পরের ওভারেই উইকেট পেয়েছেন রিশাদ হোসেনও। এই লেগির গুড লেংথের বলে টার্নে পরাস্ত হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল আজমতউল্লাহর ব্যাটে কানা ছুঁয়ে স্লিপে তানজিদ তামিমের হাতে জমা পড়ে। তাতে ৭৯ রানে ৪ উইকেট হারিয়েছে আফগানরা। ২৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯১ রান।
গত ম্যাচে দারুণ বোলিং করা তানজিম সাকিব আজ বল হাতে ইনিংস ওপেন করেন। নতুন বলে দারুণ বোলিং করেছেন তিনি। অপর প্রান্তে আক্রমণে আসেন একাদশে থাকা আরেক পেসার মুস্তাফিজ। দারুণ লাইন-লেংথে আফগানদের রানের চাকা টেনে ধরেন তিনি।

মুস্তাফিজকে দেখে-শুনে খেলায় আরেক প্রান্তে থাকা সাকিবকে আক্রমণ করতে যায় আফগানিস্তান। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি লেগ স্টাম্পের ওপর খাটো লেংথে করেছিলেন সাকিব। সেখানে পুল করতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি রহমানুল্লাহ গুরবাজ। তাতে ডিপ স্কয়ার লেগে জাকের আলির হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১১ রান করেছেন এই ওপেনার।

তিনে নেমে সুবিধা করতে পারেননি সেদিকুল্লাহ অটল। তানভির ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন তিনি।  ১৩ বল খেলে ৮ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। তবে ১১ বলে ৯ রান করার পর রিটায়ার্ট করেন। পেশির চোটে পড়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit