শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

নারায়ণগঞ্জে মহাসড়ক থেকে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম পরিচয় জানা যায় নি।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে ২০ থেকে ৩০ জন যাত্রী নিয়ে দোয়েল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে।

বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন যাত্রী জানালা দিয়ে বের হলেও অন্যরা ভেতরে আটকা পড়েন। পরে আশপাশের লোকজন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অর্ধনিমজ্জিত বাস থেকে আহত অবস্থায় নারী এবং শিশুসহ ১০ জনকে উদ্ধার করে। পরবর্তীতে দুইটি র‍্যাকার দিয়ে বাসটি তুলে তল্লাশি করা হলেও ভেতরে কাউকে পাওয়া যায় নি।

দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী রেহানা জানান, বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে চলছিল। জাঙ্গাল এলাকার কাছাকাছি এসে বাসটি আরও এলোমেলোভাবে চলতে থাকে। এক পর্যায়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। পরে তাকে ও তার দুই ছেলে মেয়েকে স্থানীয় লোকজন উদ্ধার করে। ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট আওলাদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে তারা ৯ জনের একটি টিম ঘটনাস্থলে আসেন। তাদের ডুবুরি দল বাসের ভেতরে তল্লাশি চালিয়েছে। পরে র‍্যাকার দিয়ে বাসটি তোলার পর আবার ভেতরে ও পানিতে তল্লাশি করা হয়। তবে কাউকে পাওয়া যায় নি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit