শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কুমিল্লায় ধ্বংস করা হয়েছে বাখরাবাদ গ্যাসের অবৈধ রেগুলেটর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪২ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় ধ্বংস করা হয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর। বৃহস্পতিবার দুপুরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৪ হাজার ৩৪৬ টি অবৈধ রেগুলেটর ধ্বংস করা হয়। 

কোম্পানিটির গণসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর রেগুলেটরগুলো খুলে এনে প্রকৌশল শাখায় জমা করা হচ্ছে। গত কয়েক মাসে অভিযানে সাড়ে চার হাজার রেগুলেটর জমা পড়ে। 

অবৈধ রেগুলেটর ধ্বংস অভিযানে উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম, মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, কোম্পানির অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিউল আলম, উপ-মহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক মনোজ কুমার গাইন, ব্যবস্থাপক মোহা. কবিরুল ইসলাম এবং কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit