শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরফানকে ধাওয়া করে ধরলো পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরফান আলীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আরফান নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলার ২০২৪ সনের বার্ষিক সম্মেলনের দপ্তর উপ-কমিটির আহবায়ক ও এরআগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো বলে জানাগেছে।কোতয়ালী থানা পুলিশ আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলো। অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রাপ্ত আরো অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

 
জানাগেছে, পেশায় কাঠ ব্যবসায়ি ও ঠিকাদার আরফান আলী বুধবার সন্ধ্যারাতে শহরের বনরূপাস্থ স’মিল এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ সদস্যরা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন আরফানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/৯ অক্টোবর ২০২৫,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit