মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুতিন ১৯৫২ সালের ৭ অক্টোবর লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সাল পর্যন্ত সাধারণ শিক্ষার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি, এরপর রসায়নের ওপর উচ্চতর অধ্যয়নের জন্য একটি বিশেষায়িত মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন।

পরবর্তীতে, তিনি এ. এ. ঝদানভের (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি) নামানুসারে লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটির আইন অনুষদের ছাত্র হন।
 
১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পুতিন রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন এবং ২০০০ সালের ২৬ মার্চ তিনি দেশব্যাপী ভোটের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 
 
পরবর্তীতে ২০০৪, ২০১২, ২০১৮ এবং ২০২৪ সালে তিনি এই পদে পুনঃনির্বাচিত হন। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে, যখন দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট ছিলেন, তখনও রুশ সরকারের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত ছিলেন পুতিন।
 
ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে, রাশিয়া বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। যার মধ্যে রয়েছে ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিক গেমস এবং ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ।
 
এছাড়াও রাশিয়ার সক্রিয় অংশগ্রহণে ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন (ইএইইউ)-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনেক সংস্থা প্রতিষ্ঠিত হয়, যা বিশ্ব মঞ্চে দেশটির অবস্থানকে শক্তিশালী করেছে।
 
সূত্র: টিভি ব্রিকস

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit