মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান

ভারী বৃষ্টি, দিল্লি বিমানবন্দরে নামতে পারল না ১৫ ফ্লাইট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে অতিভারী বৃষ্টির কারণে অন্তত ১৫টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি ফ্লাইট জয়পুরে, ৫টি লখনউতে এবং ২টি চণ্ডীগড়ে নামানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এদিন সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়, যা দিনভর চলে। দুপুরে কিছুটা বিরতির পর বিকালে কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি।

এর ফলে দিল্লির বিভিন্ন এলাকায় যানজটের চিত্র দেখা যায়। অনেক রাস্তায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।

আগেই এক বিজ্ঞপ্তিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দিল্লির প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে প্রভাব পড়ছে। তবে আমাদের গ্রাউন্ড টিম এবং অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে মিলিয়ে যাত্রীদের নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে নিতে বলেছে। এছাড়াও, সড়কে যানজটের কারণে বিকল্প হিসেবে দিল্লি মেট্রো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit