রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন কিনা, যা বলছেন বুলবুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে ব্যাপক নাটকীয়তা তৈরি হয়েছে। কোন ক্লাবগুলোর কাউন্সিলররা চূড়ান্তভাবে নির্বাচনে ভোট দিতে পারবেন, সে বিষয়ে আদালতের মাধ্যমে ফয়সালা এসেছে ভোটের আগের দিন। এদিকে ‘নোংরামির’ অভিযোগ তুলে তামিম ইকবালসহ একাধিক ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।

রোববার (৫ অক্টোবর)  সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘যে যে এখানে আসছে না বা বয়কট করেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলব না।’
এদিকে তামিম ইকবাল সরাসরি আঙুল তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও পক্ষপাত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তামিম। তাই বিসিবি সভাপতিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, উপদেষ্টা কি সত্যিই নির্বাচনে প্রভাব বিস্তার করছেন? এ প্রশ্নে বুলবুলের জবাব, ‘শুধু সুষ্ঠু নির্বাচন না, (উপদেষ্টা) চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’

এদিকে আগামীকালের নির্বাচনে কে তাকে ভোট দিলেন বা ভোট দিলেন না, সে ব্যাপারে তার কিছু যায় আসে না বলে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে যারা ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না, কেউ যদি মনে করেন আমি যোগ্য না, যেকোনো সময় চলে যাব।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit