রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

‘গত ১৬ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা হয়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি শিক্ষাব্যবস্থায় এমন একটি কাঠামো গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ থাকত, তাহলে তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারত—বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রেও। কিন্তু বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি, শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে—যারা রেসিং কার তৈরি করেছে, তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)র রেসিং কার নির্মাণে যুক্ত শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit