শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

নিউজ ডেক্সঃ  নারায়ণগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী এই আনন্দোৎসব, যা এবারে রূপ নিয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মহোৎসবে।

পুরো উৎসবজুড়ে আলোচনায় ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পূজার প্রস্তুতির শুরু থেকেই তিনি জেলার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ভক্তদের মনে স্থান করে নিয়েছেন।

পূজার প্রথম দিনেই জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজার মহাশ্মশান কালীবাড়ি পূজামণ্ডপে গিয়ে তিনি চমকে দেন ভক্তদের। জেলার সীমান্তবর্তী এই দুর্গম এলাকায় সচরাচর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যান না। পরদিন সপ্তমীতে তিনি উপস্থিত হন বন্দরের চর শ্রীরামপুর এলাকার শ্রীশ্রী ব্রহ্মা মন্দিরে, যা পাকিস্তান আমলে নির্মিত হলেও এর আগে কোনো জেলা প্রশাসক সেখানে যাননি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, জেলা প্রশাসক রাজনৈতিক নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছেন, আমাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবচেয়ে নিখুঁত বাস্তবায়ন হয়েছে নারায়ণগঞ্জে। তার দরজা সবার জন্য খোলা— ধনী-গরিব, মুসলমান-হিন্দু নির্বিশেষে।

নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সাহা বলেন, ওনার ভূমিকা ও আন্তরিকতা বিশ্লেষণের ঊর্ধ্বে। উৎসবমুখরভাবে দুর্গাপূজা পালনে ওনার প্রচেষ্টা ছিল নজিরবিহীন। এমন জেলা প্রশাসক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি শংকর দে জানান, প্রতিমা বিসর্জনের জন্য জেলা প্রশাসকের নির্দেশে নতুনভাবে ৫ নম্বর ঘাটে আড়াইশ ফুট লম্বা জেটি তৈরি করা হয়। সেখানে ৪৩টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। প্রশাসনের এমন সহযোগিতা আগে দেখা যায়নি।

প্রতিমা বিসর্জনের সময় ছিল এক উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ছিলেন পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিসি কর্মকর্তারা। ফলে এ বছরের দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়— হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit