বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

আশুলিয়ায় তারেক জিয়ার ৩১ দফা লিফলেট বিতরণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা ও ছয়তলা এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা। এরআগেও জনসাধারনকে ৩১ দফা সম্পর্কে সচেতন করতে কয়েকবার এই লিফলেট বিতরণ করা হয়। 
ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলামের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, দলটির কর্যকরি সভাপতি মো: সামাদ ভুইয়া, সহ-সভাপতি মো,: সাইদ হাসান মিঠু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হাসমত মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও শ্রমিকদল নেতা মো: লিটন গাজী সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ।
দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান। নির্বাচন আগ মূহুর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আরও জানান।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit