বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

রমনা পার্কের লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,লেকে ওয়াসিমুল জুতা খুলে রেখে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছুক্ষণ পর জুতাগুলো উপরে থাকলেও তাকে আর দেখা যাচ্ছিল না। পরে লেকে তার ভাসমান দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

রমনা থানার উপপরিদর্শক বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ওয়াসিমুল হক সাবেক এক সচিবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনো কাজ করতেন না। অনেক আগে তার স্ত্রী মারা গেছেন। কোনো সন্তান ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে থাকতেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান এই উপপরিদর্শক।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৫,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit