বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবের ‘শিগগিরই’ জবাব দেবে হামাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা আরবিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান, গাজায় ইসরাইলের যুদ্ধ থামানোর লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করছে। এ প্রস্তাবের বিষয়ে শিগগিরই তারা নিজেদের অবস্থান জানাবে।

তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনের জনগণের ‘স্বার্থ রক্ষা করে’, এমনভাবে নিজেদের মতামত প্রকাশের অধিকার হামাসের আছে। তিনি আরও বলেন, ‘সময় আমাদের ঘাড়ে চেপে বসা তলোয়ার-এমন যুক্তিতে আমরা পরিকল্পনাটি নিয়ে কাজ করছি না।’গত সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০-দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
প্রস্তাব অনুযায়ী, যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার নাম হবে ‘দ্য বোর্ড অব পিস’ বা শান্তি প্রশাসন। পরে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইসরাইলি ও আরব নেতারা তার পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি।
জবাব দেয়ার জন্য হামাস প্রায় তিন বা চার দিন সময় পাবে। যুদ্ধ বন্ধে আলোচনার সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার টাইমস অব ইসরাইল জানিয়েছে, আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা শেষ হয়েছে। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বিষয়ে ইতিবাচক সাড়া দিতে পারে গোষ্ঠীটি। একইসঙ্গে প্রস্তাবের কিছু বিষয়ে সংশোধনী চাইবে ফিলিস্তিনি গোষ্ঠীটি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit