শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

জাতী্য় নিউজ ডেক্সঃ   বিশ্বের যে কোনো জায়গা থেকেই প্রবাসীরা বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে জানিয়ে তিনি বলেন, এ উদ্দেশে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। ভোটারদের নিজেদের মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে ধাপে ধাপে কীভাবে রেজিস্ট্রেশন ও ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তার বিস্তারিত দিকনির্দেশনা পাওয়া যাবে।

সিইসি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা প্রদান করতে হবে। একই সঙ্গে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব ধাপ সম্পন্ন হলে রেজিস্ট্রেশন চূড়ান্ত হবে এবং সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে। সেই সঙ্গে ভোট ফেরত পাঠানোর জন্য খামও ঠিকানায় সরবরাহ করা হবে।

ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আপনি ব্যালট পেপারে ভোট দেওয়ার পর খামটি শুধু পোস্ট অফিসে জমা করবেন। এটি যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আপনি যদি বাংলাদেশি নাগরিক হন এবং প্রবাসে অবস্থান করেন, তবে ভোটাধিকার প্রয়োগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আশা করি, আমাদের সব প্রবাসী ভাই-বোন এ সুযোগ কাজে লাগাবেন।

সিইসি আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে থাকা নির্দেশনামূলক ভিডিওতে। এ ছাড়া প্রবাসীদের জন্য বাংলাদেশি অ্যাম্বাসি বা দূতাবাসেও এই তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং সরকারি গণমাধ্যমের মাধ্যমে প্রবাসীরা প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৪.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit