মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

ইউক্রেনকে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র দিতে পারে যুক্তরাষ্ট্র, পুতিনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টমাহক ক্রুজ মিসাইল হলো যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক অস্ত্র। পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার, যা ইউক্রেন থেকে ছোড়া হলে সহজেই মস্কোসহ রাশিয়ার অন্যান্য শহরে আঘাত হানতে সক্ষম হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্রে এটি রাশিয়ার লজিস্টিক ও বিমানঘাঁটির ওপর সরাসরি হুমকি সৃষ্টি করবে।

এ প্রস্তাব ঘিরে ওয়াশিংটনে মতবিরোধ দেখা দিয়েছে। রিপাবলিকানদের একটি বিরোধী অংশের মতে, সরাসরি অস্ত্র সরবরাহ ন্যাটোকে যুদ্ধে জড়িয়ে দিতে পারে। অন্যদিকে ইউক্রেনপন্থি কংগ্রেসম্যানরা বলছেন, দীর্ঘপাল্লার অস্ত্র না পেলে কিয়েভ রাশিয়ার হামলা প্রতিহত করতে পারবে না।
 
এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পই নেবেন। তবে ইউক্রেন চাইছে, যুক্তরাষ্ট্র সরাসরি না দিয়ে প্রথমে ইউরোপীয় মিত্র দেশগুলোকে টমাহক বিক্রি করুক, যাতে সেখান থেকে মিসাইল ইউক্রেনে পৌঁছায়। 
 
তবে এই পরিকল্পনায় ক্ষুব্ধ রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, টমাহক পেলেও যুদ্ধের ভাগ্য বদলাবে না, বরং কিয়েভ আরও বিপদে পড়বে। 
 
পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পশ্চিমা মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা হয়, ইউরোপীয় সামরিক ঘাঁটিও রাশিয়ার পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে।
 
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে টমাহক দেয়া মানে ‘রেড লাইন’ অতিক্রম করা। এতে যুদ্ধ সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ন্যাটো মিত্রদের ওপরও রুশ হামলার ঝুঁকি তৈরি হবে এবং ইউরোপের নিরাপত্তা চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit