শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক পড়ল নিচে, নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের ওপরের রেলিং ভেঙে ঝুলে থাকে। এভাবে বেশ কয়েক ঘণ্টা থাকার পর সেটি নিচে পড়ে যায়।

এ ঘটনায় মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে। সোমবার বিকাল সাড়ে ৫টায় সড়ক ও জনপথের (সওজ) নারায়ণগঞ্জ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি আন্ডারপাসের উপরের রেলিং ভেঙে নিচে পড়ে প্রথমে ঝুলে থাকে। রেলিংয়ের একটি বড় খণ্ড তার মাথার উপর গিয়ে পড়ে। এতে মোহর উদ্দিন ঘটনাস্থলে আটকা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা জানান, ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক আহমেদ বলেন, মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার লাশ মর্গে রয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি সরানো হচ্ছে। তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। সড়ক ও জনপথের (সওজ) নারায়ণগঞ্জ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ট্রাকটি আন্ডারপারের উপরের রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আন্ডারপাসের হুইলগার্ড ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit