মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

নিউজ ডেক্সঃ   গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমানের পায়ের একটি নখ উঠে গেছে। এ ছাড়া পায়ের আঙুল থেঁতলে গেছে এবং মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রাতে বাসায় ফেরার পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা চালায়। তাকে জোরপূর্বক একটি হায়েস গাড়িতে উঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি গাড়িতে না চাইলে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এক পর্যায়ের পুলিশের টহল গাড়ি দেখে মাইক্রোবাসে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।

এদিকে আব্দুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের গাজীপুরের নেতারা। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ আহত অবস্থায় গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৯ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit