মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয় 

নওগাঁর পত্নীতলায় কারিতাস কর্তৃক উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতায় উপজেলার মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প অফিসে আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১১৪জন উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য সর্বমোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রবিবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৩৭ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন, ১১ জনকে হাঁস-মরগী পালন, ৩ জনকে মাছ চাষ, ১৯ জনকে সমন্বিত সবজি চাষ, ২ জনকে নার্সারী ব্যবসা, ২ জনকে ঘাস চাষ, ৫ জনকে কেঁচো সার উৎপাদনে প্রদর্শনী প্লটের জন্য মোট ৮০ জনকে ৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ১৩ জনকে টেইলরিং, ৬ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ৫ জনকে হস্তশিল্প কাজে মোট ২৪ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষুদ্র কৃষকদের সারাবছরব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য মোট ১০ জনকে উন্নত পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনী প্লটের জন্য ৬ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit