মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতার আমৃত্যু কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় নিজ কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল ওহাব মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‌

দণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিজ বাড়িতে রাত সাড়ে ১০টার দিকে কন্যাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করে পিতা। বিষয়টি তার মাকে জানালে পরে গত ২০২৩ সালের ১৫ই ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মা।

প্রায় ৬ বছর আগে থেকেই বিভিন্ন সময় কাজের কথা বলে পিতা তাকে ধর্ষণ করতো বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলার বিচারকালে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এছাড়াও ডিএনএ টেস্টেও ঘটনার সত্যতা প্রমাণ পায় আদালত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে।

রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit