শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলামের পক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ধর্মীয় নিউজ ডেক্সঃ  রাজশাহীর বাঘা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলাধীন চণ্ডিপুর বাজার সংলগ্ন ১নং বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়ন সরকারের সঞ্চালনায় ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বাঘা উপজেলা সভাপতি তাপস কুমারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হামিদুল ইসলাম (হায়দার মিলিটারি)। প্রধান বক্তা ছিলেন পূজা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহিদ হাসান ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হামিদুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আমিনুল ইসলাম মিঠু। তিনি আমার ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমানে আমেরিকা প্রবাসী।

উপস্থিত বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে দাঁড়ায়। তারেক রহমানের নির্দেশে আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করি। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাই এই উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা আরও জোরদার করা জরুরি। তথ্য সূত্রে জানা যায়, বাঘার ৪১টি মন্দিরের দায়িত্বশীল ব্যক্তির হাতে ২ হাজার ৫০০ টাকা করে পূজা আয়োজনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় নেতারা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাজনৈতিক দলগুলোর সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের কাছে সহনশীলতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit