বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নওগাঁয় নিজ উদ্যোগে সাড়ে তিন কি.মি রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা

সজিব হোসেন .নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View
সজিব হোসেন .নওগাঁ জেলা প্রতিনিধি  : শারদীয় দুর্গাপূজায় জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে নওগাঁয় রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু। শনিবার বিকেলে নওগাঁ পৌরসভার আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে শুটকিকালিতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। জাহিদুল ইসলাম ধলু নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। 
স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। এতে রাস্তা দিয়ে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। দুর্গা পূজা উৎসব উদযাপনে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করে দেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু। রাস্তা সংস্কার কাজের ফলে দুর্গাপুজায় দর্শনার্থী ও পথচারীদের যাতায়াত সহজ হবে।
এবিষয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, পৌরসভার এই রাস্তা ছিল ১৫ বছর থেকে অবহেলিত। এই এলাকার সাধারণ জনগণের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। আমি তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে এলে তারা রাস্তাটি সংস্কার করে দিতে বলে। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম। তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে অনেকে এই রাস্তায় চলাচল করবে। চলাচল করতে গিয়ে অনেকের দুর্ভোগ পোহাতে হবে। সেই দিক বিবেচনা করে আজকের এই উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও মন্ডপে মন্ডপে যেতে পারবে। এবং শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারবে দর্শনার্থী ও পথচারীরা।
কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit