বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎লালমনিরহাট প্রতিনিধি : ‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। ‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় তিনি ছাত্রদলে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।”

‎অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের ওপর অন্যায়, বৈষম্য ও দমন-পীড়ন চালিয়ে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”

‎তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি দেশের মেধাবী, সৎ ও আদর্শবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে চায়।”

‎দুলু শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “সুশিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ছাত্রদলের পতাকা তোমাদের হাতে আজ শক্তি ও সাহসের প্রতীক হয়ে থাকবে। তোমরা ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।”

‎ছাত্রদলে যোনদানকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রুপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন। ‎নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit