বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সম্প্রীতির বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হই” মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান উৎসবকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সম্প্রীতি সভা অনুষ্টিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “সম্প্রীতি সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সম্প্রীতি শুধু একটি শব্দ নয়, এটি একটি চর্চা—যা আমাদের সমাজকে শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিয়ে যায়। উপদেষ্টা সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে কোয়ালিটি এডুকেশন, লাইভলীহুড ডেভেলপমেন্ট ও পরিবেশ উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। সরকারি বাজেট বরাদ্দের শতভাগ কাজ সঠিক সময়ে সম্পন্ন করার বিষয়ে আমি আপোষহীন। এবারের বাজেটের ৪০% অর্থ আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হবে বলে তিনি জানান।কৃষি উন্নয়নে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হলুদ ও আদা গ্র্যান্ডিং মেশিনের ড্রাইসহ প্যাকেটজাতকরণ এবং কাঁঠালকে চিপস বা পাউডারে রূপান্তর করে শুকনো খাবার প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে হবে। তিনি সকল সম্প্রদায়ের সহযোগিতায় দেশের মূলধারার সঙ্গে একীভূত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সভায় পার্বত্য অঞ্চলে শান্তি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব)খন্দকার মুশফিকুর রহমান, পলাশপুর ৪০ বিজিবির জোন  কমান্ডার লে.কর্নেল শাহীনুল ইসলাম পিএসসি জি, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি, জি, জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.শহিদুল ইসলাম সুমন,মাটিরাঙ্গা  পৌর বিএনপির সভাপতি শাহাজালাল কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, জাতীয় নাগরিক পাটি এনসিপির প্রতিনিধি মো.নুর আলম মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি মাটিরাঙ্গা  কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা  মো: হারুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশন সহ-সভাপতি, বাধীরাম কার্বারী,মাটিরাঙ্গা উপজেলা সনাতন ঐক্য পরিষদ এর সভাপতি স্বপন কান্তি পাল, খ্রিস্টান ফোরাম,আহ্বায়ক  সুনী ত্রিপুরা উপজেলা বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন প্রতিনিধি আমির হোসেন রনি, সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 
কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit