শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতি, ২ ভাইকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  মুন্সীগঞ্জের  সিরাজদীখানে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মুখোশ পরে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালপত্র লুট করে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ২ ভাই গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে মুখোশধারী ১২ থেকে ১৫ জনের একটি ডাকাতদল সুরুজ্জামান সরকারের (৭২) দোতলা বসতবাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। ঘরে ঢুকেইর তার বড় ছেলে শাকিল সরকার (৪২) ও মেজো ছেলে শামীম সরকারকে (৪৩) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ছোট ছেলে শিপন সরকারকে (৩৪) হাত-পা বেঁধে ভয়ভীতি দেখায়।

এ সময় ডাকাতরা ঘর থেকে নগদ ৩-৪ লাখ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোনসহ চারটি মোবাইল সেট লুট করে পালিয়ে যায়। পরে আহত শাকিল ও শামীম সরকারকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit