মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

টেকনাফে ৫ অপহৃত ব্যক্তি উদ্ধার, ২ অপহরণকারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ Time View

অপরাধ নিউজ ডেক্সঃ  কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ৫ অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

সিয়াম-উল-হক বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার সকাল ৯টায় ২ জন অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং আটক অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৪ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit