বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

নিউজ ডেক্সঃ   ‎চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা ইউনিয়নের সেবা ফিলিং স্টেশন সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেন ছেলে ও ১নং ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি এক স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারগারোহাট বাজারের একজন ব্যবসায়ী। সকালে সেবা ফিলিং স্টেশন থেকে নিজের মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠতেই ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হঠাৎ তার মৃত্যুর সংবাদের এলাকায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। ‎ ‎বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম কালবেলাকে জানান, জয়নালের মৃত্যুর শোক সইবার মতো নয়। যদিও সে বিএনপি রাজনীতি সঙ্গে জড়িত কিন্তু তার সঙ্গে সকল মানুষের একটা সুসম্পর্ক ছিল।

সে তার এলাকায় নাম করা একজন ব্যবসায়ী ও ছোট দারগারোহাট বাজারে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ বিষয়ে ‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ‎

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit