সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের সচিবালয় এলাকায় মারধরের শিকার সময় টিভির ২ সাংবাদিক ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? নওগাঁর পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক চৌগাছায় মজুদকরা ছয় হাজার লিটার ডিজেল  জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি বিশেষ অবদান রাখলে পুনরায় দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ সব বিষয়।

ঘটনাবলি
১১৮৭:  মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে।
১৬২০:  তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
১৮৩১:  বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ।
১৮৩৩:  চার্লস ডারউইনের ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা।
১৮৩৯:  নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেয়া হয়।
১৮৫৪:  অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৮৫৭:  বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে।
১৮৭০:  ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।
১৯৬৪:  আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
১৮৬৭:  হাঙ্গেরিকে অস্ট্রিয়ার সঙ্গে একীভূত করে বৃহৎ অস্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।
১৯৭০:  সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭৩:  নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়ার ববি রিগস্কে পরাজিত করেন।
১৯৯২:  আহছান মঞ্জিল জাদুঘর উদ্বোধন।
১৯৯৯:  বিল ক্লিনটন নয় দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান।
২০০০:  চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত।
২০০১:  রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।
২০০৫:  যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।
 
জন্ম
১৪৮৬:  ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির ছেলে আর্থার।
১৮৩৩:  নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (১৯০৭) ইতালির মানবহিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা।
১৯৪৩:  নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট সানি আবাচা।
১৯৪৮: মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫২: শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।
১৯৫৭: বলিউডের ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।
 
মৃত্যু
১২৪৬:  কিয়েভের শাসক মিখাইল।
১৮৬৩:  জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম।
১৯৭১:  নোবেলজয়ী (১৯৬৩) গ্রিক কবি জর্জ সেফেরিস।
১৯৭৫:  নোবেলজয়ী (১৯৬০) ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস।
১৯৮৬:  ছান্দসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।
১৯৯৬:  অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।
২০১১:  আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী।
 
দিবস
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit