শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম

নিশাঙ্কাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে ৮ রান খরচ করেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান খরচ করেন নাসুম আহমেদ। তৃতীয় ওভারে প্রথম তিন বলে তিন রান খরচ করা শরীফুল পরের তিন বলে বাউন্ডরি হজম করেন।

তৃতীয় ওভারে ১৫ রান আদায় করে নেয় শ্রীলংকা। চতুর্থ ওভারে ৮ রান খরচ করেন নাসুম। পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

সর্বশেষ ম্যাচের দুজন বাদ দিয়ে শ্রীলংকার বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। জয়ের লক্ষ্যে আজ পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়েছে বাংলাদেশ।

শ্রীলংকার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে। তিনি আমিরাত থেকে দেশে ফিরে বাবার শেষ যাত্রায় অংশ নেন। আজ সকালে আমিরাতে ফিরে রাতেই মাঠে নেমে পড়েছেন দুনিত ভেল্লালাগে।

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলংকা: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit