বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

চিয়া সিডের সঙ্গে যেসব খাবার কখনোই খাবেন না

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চিয়া সিডকে বলা হয় ‘সুপার ফুড’। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বর্তমানে জনপ্রিয় একটি নাম। ছোট ছোট এসব দানায় রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন বি-১, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ঘন চুল এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো খাবারের মতো চিয়া সিডেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু খাবারের সঙ্গে মিশিয়ে খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে এবং শরীরের পুষ্টি গ্রহণেও বাধা সৃষ্টি হতে পারে।

চলুন দেখে নেয়া যাক কোন ৫টি খাবারের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া উচিত নয়-

সাদা ভাত

চিয়া সিড ফাইবারসমৃদ্ধ আর সাদা ভাত মূলত পরিশোধিত কার্বোহাইড্রেট। একসঙ্গে খেলে হজমে অসামঞ্জস্য তৈরি হয়, ফলে হতে পারে পেট ফাঁপা ও অস্বস্তি।

কলা

কলা ও চিয়া সিড দুটোতেই দ্রবণীয় ফাইবার রয়েছে। অতিরিক্ত মিশ্রণে খেলে হজম ধীর হয়ে যেতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।

মিল্কশেক ও ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার

চিয়া সিড তরলের সঙ্গে জেল তৈরি করে। ফুল ফ্যাট ডেইরির সঙ্গে খেলে হজম ধীর হয়ে যায় এবং সংবেদনশীল অন্ত্রে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে।

সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে ৫ টোটকা

ডুবো তেলে ভাজা খাবার

পাকোড়া, সমুচা বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে চিয়া সিড খেলে হজমের ভারসাম্য নষ্ট হয়। এতে বদহজম ও অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায়।

অতিরিক্ত চিনিযুক্ত খাবার

কেক, হালুয়া বা মিষ্টি স্মুদির মতো খাবারে চিয়া সিড দিলে উপকারিতা অনেকটাই কমে যায়। হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে অন্ত্রের অস্বস্তি তৈরি করতে পারে।

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit