শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

‎মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমার নামাজ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদের গেটে তালাবদ্ধ থাকায় সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
‎
‎ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। অর্ধশত বছর ধরে এই মসজিদে ওয়াক্তিয়া নামাজ আদায় করে আসছিলেন মুসল্লিরা। মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় গত এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি শুক্রবারের জুমার নামাজও আদায় করা হচ্ছিল।
‎
‎এদিকে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদ কমিটি দাবি তোলে গ্রামে একটি মসজিদই যথেষ্ট, নতুনভাবে আরেকটি মসজিদ করা যাবে না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বাইতুন্নুর জামে মসজিদের মুসল্লিরা শঠিবাড়ী বাজার জামে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এতে বাঁধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষে দুই মুসল্লি আহত হন।
‎
‎মসজিদে তালা ঝুলে যাওয়ায় পরদিন শুক্রবার শঠিবাড়ী বাজার জামে মসজিদের মুসল্লিরা সড়কেই জুমার নামাজ আদায় করেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ‎পরবর্তীতে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করে উভয় পক্ষের মুসল্লিদের নিয়ে আলোচনা করেন। সর্বশেষ প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হয়।
‎
‎আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, “ঘটনাটি শুরু থেকেই আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে প্রশাসনের নজরদারি থাকবে।”
‎

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit