বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নওগাঁর বিলগুঠিয়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা 

সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরইল গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রামবাসীর সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতা সরইল বটতলী সংলগ্ন বিলগুঠিয়া বিলে বিকাল ৩টা থেকে শুরু হয়। জমকালো এই আয়োজনে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের এলাকা থেকে হাজারো দর্শনার্থী এই প্রতিযোগিতা উপভোগ করতে ছুটে আসেন। নৌকা বাইচ দেখতে এসে গোটা এলাকা যেন পরিণত হয় এক উৎসবমুখর জনসমুদ্রে।

 

শিকারপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, প্রধান বক্তা নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলার সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সাধারণ সম্পাদক মোঃ আলকাফী তুহিন ছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল হক রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান লিপ্ত, মো. ওবায়দুর রহমান সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় এক বাসিন্দা জানান, এই নৌকা বাইচ আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি অমূল্য অংশ। বহু বছর পর আবার এমন আয়োজন দেখে আমরা অত্যন্ত আনন্দিত।এই আয়োজন শুধু একটি খেলা নয়, বরং সমাজের ভ্রাতৃত্ববোধ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন। গ্রামবাসীর ঐক্য ও উদ্যোগে এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে হোক—এমনটাই প্রত্যাশা সবার।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit