শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
স্বেচ্ছায় নিজ দেশে ফিরছে মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গা ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

শেষবারের মতো বাবাকে দেখতে শ্রীলঙ্কায় ফিরলেন ভেল্লালাগে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক :  রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। তবে জয় উদযাপনের ক্ষণে লঙ্কান শিবির বিষাদে ছেয়ে গেছে। ম্যাচ শেষেই অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে তার বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুর খবর পান।

ড্রেসিংরুমে থাকাকালে ভেল্লালাগের কাছে এই খবর আসে। প্রথমে তাকে জানানো হয় বাড়িতে জরুরি মেডিক্যাল ব্যবস্থাপনার কথা, পরমুহূর্তেই জানানো হয় ভেল্লালাগের বাবা আর নেই। খবর পেয়ে ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে লঙ্কান কোচ সনাৎ জয়সুরিয়া সান্ত্বনা দিতে থাকেন।

ভেল্লালাগে তাৎক্ষণিকভাবে আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন। ওই যাত্রায় তার সঙ্গী হয়েছেন লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। শেষবারের মতো নিজের বাবাকে দেখতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন লঙ্কান এই স্পিনার।

ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন অনেকেই। গতকালের ম্যাচে ভেল্লালাগের প্রতিপক্ষ ছিলেন মোহাম্মদ নবি। তিনি লিখেছেন, দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শক্ত থাকো ভাই।’

এদিকে, শোক জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাসও। আবেগঘন বার্তায় লিটন লেখেন, মাথা উঁচু করে থাকো, দুনিথ ভেল্লালাগে। তোমার বাবা সুরঙ্গা ভেল্লালাগের (৫৪) মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তিনিও একসময় ক্রিকেটার ছিলেন। সর্বশক্তিমান যেন তার আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারকে শক্তি, সাহস ও সান্ত্বনা প্রদান করেন। দুনিথ, শক্ত থেকো পুরো ক্রিকেট বিশ্ব তোমার পাশে আছে।

লঙ্কান ক্রিকেটেও নেমে এসেছে শোকের ছায়া। লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে অনেকেই শোক জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit