শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ: পুলিশের মামলায় ২২শ আসামি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি মাজার সংলগ্ন তিনটি ঘরেও আগুন দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে ৩৫ বছর বয়সী মো. মহসীন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহসীন হোমনার ফকিরবাড়ির আলেক শাহর ছেলে।

এসআই তাপস বলেন, মব সৃষ্টি করে ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় ২২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলার তদন্ত শুরু করেছি। কিছুদূর কাজ করি, তারপর বিস্তারিত বলা ঠিক হবে।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করে একটি পোস্ট দেয়া হয়। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হন। তখন তারা মহসীনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পুলিশ মহসীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওই দিন সন্ধ্যায় ‘বাংলাদেশ ইসলামী যুব সেনা’ হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম মহসীনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে হোমনা থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহসীনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

শুক্রবার সকালে হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit